ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

UttorbongoBD
August 12, 2026 12:40 pm
Link Copied!


হিজরি বর্ষপঞ্জির সফর মাসের শেষ বুধবার আজ। দিনটি মুসলিম বিশ্বে ‘আখেরি চাহার সোম্বা’ হিসেবে পরিচিত। ইসলামী ইতিহাসে ও মুসলিম সমাজে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আবেগঘন এক স্মৃতির সঙ্গে জড়িত।

‘আখেরি চাহার সোম্বা’ শব্দটির অর্থ সফর মাসের শেষ বুধবার। ‘আখেরি’ অর্থ শেষ এবং ‘চাহার সোম্বা’ ফারসি শব্দ, যার অর্থ বুধবার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে পালিত হয়ে আসছে।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের শেষদিকে অসুস্থ হয়ে পড়েন। সফর মাসের শেষ বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল— এমন বর্ণনাকে কেন্দ্র করেই আখেরি চাহার সোম্বার প্রচলন হয়েছে বলে জানা যায়। তবে এ সংক্রান্ত ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনার নির্ভরযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

এ দিনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরা নফল নামাজ, দোয়া ও দান-সদকার মতো ইবাদত করে থাকেন। কোথাও কোথাও ধর্মীয় সভা ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।

তবে নির্দিষ্টভাবে আখেরি চাহার সোম্বাকে কেন্দ্র করে বিশেষ কোনও আমল বা এর আলাদা ফজিলত রয়েছে কিনা, তা নিয়ে ইসলামি চিন্তাবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক আলেমের মতে, কোরআন-সুন্নাহয় এ দিনকে পৃথকভাবে বিশেষ মর্যাদা দেওয়ার নির্ভরযোগ্য দলিল নেই।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html