ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাঁচানো গেলো না জোড়া লাগা সেই জমজ বোনদের

UttorbongoBD
August 13, 2026 1:10 am
Link Copied!


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জোড়া লাগা জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। তিন মাস বয়সী শিশু দুটির নাম মোছাম্মৎ জয়নব ও মোছাম্মৎ উম্মে কুলসুম।

বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশু দুটির হৃদ্‌যন্ত্র ছিল একটি। সেটিও ছিল ফুটো। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেননি। রাতে পরিবারের সদস্যরা শিশু দুটির মরদেহ নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

কুষ্টিয়ার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকানকর্মী মো. নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে গত ৪ মে জন্ম নেয় জয়নব ও উম্মে কুলসুম। আর্থিক সংকটের কারণে একপর্যায়ে তাদের চিকিৎসা বন্ধ হয়ে যায়।

পরে বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়কে শিশু দুটির চিকিৎসার সব ব্যয়ভার বহনের নির্দেশ দেন। এরপর ৯ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী পরিবারটির সঙ্গে ফোনে কথা বলে তাদের ঢাকায় আনার ব্যবস্থা করেন। পরদিন তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর শিশু দুটিকে আলাদা করার সম্ভাবনা যাচাইয়ে চিকিৎসকরা বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তাদের মৃত্যু হয়।

শিশু দুটির বাবা নাহিদ হাসান বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসার সব দায়িত্ব নিয়েছিল। চিকিৎসকরাও অনেক চেষ্টা করেছেন। আমরা আশা নিয়ে ঢাকায় এসেছিলাম। কিন্তু আল্লাহ আমার দুই সন্তানকে তুলে নিলেন।”

তিনি জানান, শিশু দুটির মরদেহ নিয়ে তারা বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html