ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মুরগির মাংস ও কাজুর সালাদ, স্বাদে-স্বাস্থ্যে জমবে যে সহজ রেসিপি


August 15, 2026 8:40 am
Link Copied!


প্রতিদিনের খাবারে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে সালাদ হতে পারে দারুণ একটি পদ। তবে সালাদ মানেই শুধু শসা, গাজর কিংবা টমেটো এমনটা ভাবার দিন শেষ। একটু ভিন্ন স্বাদের সালাদ খেতে চাইলে মুরগির মাংস আর কাজুবাদাম দিয়ে তৈরি করতে পারেন দারুণ মজার একটি পদ। শসা-গাজরের সালাদে মুরগির মাংস আর কাজুবাদাম যোগ করলে স্বাদ যেমন বাড়ে, তেমনই সালাদটি হয়ে ওঠে আরও পুষ্টিকর ও পেটভরা। মাংসের স্বাদ, কাজুর মচমচে ভাব আর সবজির সতেজতায় এই সালাদ দুপুরের খাবার কিংবা বিকালের নাশতায় চমৎকার সংযোজন। বাড়িতে থাকা সহজ কিছু উপকরণেই তৈরি করা যায় মুরগি কাজু সালাদ।

এই সালাদ তৈরির জন্য লাগবে এক কাপ মুরগির মাংস, এক কাপ কাজুবাদাম, এক কাপ গাজর ও শসা, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চা-চামচ সয়াসস ও এক চা-চামচ লেবুর রস। এর সঙ্গে দিতে হবে তিন-চারটি কাঁচা মরিচ, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটি ডিম, দুই টেবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ ধনেপাতা কুচি এবং সিকি চা-চামচ গোলমরিচের গুঁড়া।

প্রথমে কাজুবাদাম হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর মুরগির মাংস ছোট টুকরো করে তার সঙ্গে সয়াসস, লেবুর রস, কর্নফ্লাওয়ার ও ডিম ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি কিছুক্ষণ রেখে দেওয়ার পর মুরগির টুকরোগুলো ভালো করে ভেজে নিন।

এবার একটি বড় পাত্রে গাজর, শসা, পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি নিয়ে তার সঙ্গে ভাজা মুরগির মাংস ও কাজুবাদাম মিশিয়ে দিন। যোগ করুন টমেটো সস, ধনেপাতা কুচি ও গোলমরিচের গুঁড়া। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মুরগি কাজু সালাদ।

পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে স্বাদ আরও ভালো লাগতে পারে। হালকা খাবার হিসেবে কিংবা অতিথি আপ্যায়নে ভিন্ন কিছু পরিবেশন করতে চাইলে সহজেই বানিয়ে নিতে পারেন এই সালাদ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html