ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ


August 16, 2026 12:05 am
Link Copied!


নিজ দলীয় নেতাদের অবমূল্যায়ন ও পারিবারিক অসচ্ছলতার কারণ দেখিয়ে গত দুই দিনে ফেনীর পরশুরামে চার ছাত্রদল নেতা পদত্যাগ করেছেন। নিজেদের রাজনীতি থেকে বিদায় জানিয়ে অতীতের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তারা। একই সঙ্গে অনুজদের তাদের মতো ভুল না করার আহ্বান জানিয়েছেন।

একসঙ্গে চার নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। পদত্যাগকারীরা হলেন—পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আজিজ, সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. বেলাল হোসেন এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আবদুর রহমান।

পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দীর্ঘ ৬-৭ বছরের ছাত্রদলের রাজনীতির জার্নি তিনি শেষ করেছেন। রাজনীতির পেছনে অন্ধের মতো ছুটতে গিয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করার জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি অনুজদের আবেগে ভেসে ক্যারিয়ার নষ্ট না করার পরামর্শ দেন। তার ভাষায়, রাজনীতি থেকে ক্যারিয়ার হারালেও জীবনে বড় কিছু শিক্ষা ও মানুষের ভালোবাসা পেয়েছেন।

পদত্যাগপত্রে চার নেতা পারিবারিক অসচ্ছলতা ও দলীয় অবমূল্যায়নের অভিযোগ তুলে পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। তারা দলীয় প্যাডে নিজেদের স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html