ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা


August 16, 2026 2:45 am
Link Copied!


১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ও আলোচনা সভা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।  

শনিবার (১৫ আগস্ট) বিকালে রাজধানীর গুলিস্তানের কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাদিবস পালন করে দলটি। 

সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ জাতীয় ইতিহাসই না, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি কালো দিন, কলঙ্কিত দিন ও সবচেয়ে বড় বিয়োগান্তক ঘটনা।  

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, ২০২৪ সালের ৫ আগস্ট ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য ম্যুরাল গুড়িয়ে দেওয়ার ঘটনাই প্রমাণ করে ১৫ আগস্ট ও ৫ আগস্ট সেই একই রাজনৈতিক শক্তির কাজ।  

বক্তারা আরও বলেন, বাংলাদেশের জন্মশত্রু চিরশত্রুরা মুক্তিযুদ্ধে পরাজয়ে প্রতিশোধ নিচ্ছে, প্রতিহিংসা চরিতার্থ করছে। 

বক্তারা বলেন, জাসদ সভাপতি  হাসানুল হক ইনুকে জিয়ার সামরিক আদালতে কারাদণ্ড প্রদান আর ২০২৪ সালের ৫ আগস্টের রেজিম চেঞ্জের পর গায়ের জোরে উলটে দেয়া আইসিটির বিচারেও হাসানুল হক ইনুকে ৩০ বছর কারাদণ্ড প্রদানও একই সুতোয় বাঁধা।  

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার হুমায়ূন কবির, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শহীদ আলমগীর, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলী হাসান তরুন, জাসদ মহানগর পূর্বে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  ওয়াহিদুজ্জামান খান রিপন, ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html