ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু


August 16, 2026 4:15 am
Link Copied!


‎কুমিল্লার চৌদ্দগ্রামে থানায় ছেলের বিরুদ্ধে নেশার টাকার জন্য মারধর করার অভিযোগ দিয়ে থানা ফটকে অসুস্থ হয়ে বাবার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে থানার ওসিকে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।  

ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। 

মারা যাওয়া ওই বাবার নাম মো. আবু তাহের মজুমদার (৭৫)। নেশার টাকা না পেয়ে মা-বাবাকে মারধর করা ওই ছেলের নাম শহিদুল ইসলাম শরীফ মজুমদার। 

‎‎স্থানীয় সূত্র ও বাবা আবু তাহেরের থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাংপাই গ্রামের শহিদুল ইসলাম শরীফ মুজমদার (৩২) নেশার টাকার জন্য বাবা আবু তাহের মজুমদার ও মা শরীফা বেগমকে মারধর করেন। এছাড়াও ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টায় নেশার টাকার জন্য বাবার ঘরে ঢুকে গালমন্দ করেন। একপর্যায়ে বাবা ও মাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওই সময় আশেপাশের লোকজন ছেলে শরীফুল ইসলামের হাত থেকে তাদের রক্ষা করেন।  

এ ঘটনায় আহত আবু তাহের ছেলে শরীফ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় যান। অভিযোগ লেখা শেষে থানা আঙিনায় অসুস্থ হয়ে পড়ে যান। তাৎক্ষণিক থানা পুলিশ তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।

‎ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, পারিবারিক কলহের বিষয়ে থানায় অভিযোগ দিতে এসেছিলেন আবু তাহের। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html