ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 


August 16, 2026 6:55 am
Link Copied!


ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগ পরীক্ষার ফল নিয়ে ইউএনও অফিসে হামলা-ভাঙচুরের সংবাদ সংগ্রহ ও লাইভ চলাকালীন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

শনিবার (১৫ আগস্ট) উপজেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে তাদের বহিস্কারের কথা জানানো হয়। বহিস্কৃতরা নাটোরের লালপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মী। 

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ১২ আগস্ট লালপুরে ছাত্রদলের বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রদলের কর্মী মো.জাহিদ হোসেন, মো. শফিকুল ইসলাম শফিক ও মো. মামুন আলীকে দল থেকে বহিষ্কার করা হলো। ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও জানানো হয়।  

এর আগে বুধবার দুপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও কর্মী নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করা হয়। শুমারির জন্য আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগ তোলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে মিছিলটি ইউএনও’র কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে গিয়ে ইউএনও’র বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীরা ইউএনও’র কক্ষের সামনে ভাঙচুর করে ইউএনওকে অবরুদ্ধ করেন। এসময় সাংবাদিকরাও মারধরের শিকার ও লাঞ্ছিত হন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া যায়।  

এই ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদল নেতাদের গ্রেফতার ও লালপুর-বাগাতিপাড়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলার সাংবাদিকরা কর্মসূচি পালন করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। তারই একদিন পর লালপুর ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হলো।  

তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করা হয়নি। 

লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট জানান, সাংবাদিক লাঞ্ছনার মতো কোনও কর্মকাণ্ড ছাত্রদলের সাংগঠনিক নীতি ও আদর্শের সঙ্গে যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html