ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মিরাজের ঘূর্ণিতে এবার ক্লিন বোল্ড ওয়েবস্টার, ইতিহাস থেকে ৪ উইকেট দূরে টাইগাররা 


August 16, 2026 7:45 am
Link Copied!


অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথার টেস্ট জয় এখন স্রেফ সময়ের ব্যাপার। ডারউইনে প্রথম টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের বিষাক্ত স্পিন ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারির পর এবার বিউ ওয়েবস্টারকে ক্লিন বোল্ড করে অজিদের ৬ নম্বর উইকেটের পতন ঘটিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

মিরাজের জাদুকরী বল ও ওয়েবস্টারের বিদায়

ক্যারির বিদায়ের পর উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করছিলেন বিউ ওয়েবস্টার। কিন্তু ইনিংসের ৬৬তম ওভারের শেষ বলে মিরাজের করা কুইকার ডেলিভারিটি পুরো বোকা বানায় এই অজি ব্যাটারকে।

গুড লেংথ থেকে স্কিড করে আসা বলটি টার্ন করবে ভেবে ব্যাকফুটে গিয়ে শট খেলার চেষ্টা করেন ওয়েবস্টার। তবে টার্ন না করে সোজা গিয়ে আঘাত হানে অফ-স্টাম্পের একদম চূড়ায়। ২১ বলে ৫ রান করা ওয়েবস্টার বোল্ড হতেই উল্লাসে দৌড় শুরু করেন মিরাজ, সতীর্থরাও তাকে জড়িয়ে ধরে উদযাপনে মাতেন। এটি এই ইনিংসে মিরাজের ৩ নম্বর উইকেট।

জয়ের একদম কাছে বাংলাদেশ

ইনিংসের ৬৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৯৩ রান। একপ্রান্তে ক্যামেরন গ্রিন ৫৮ রানে লড়াই চালিয়ে গেলেও অস্ট্রেলিয়া এখনও ৩৫ রানে পিছিয়ে রয়েছে। হাত থাকা বাকি ৪টি উইকেট নিয়ে অজিদের অলআউট করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয়ের রেকর্ডটি নিজেদের নামে করার প্রহর গুনছে নাজমুল হোসেন শান্তর দল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html