ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৬০০ টেস্ট খেলার মাইলফলকে ভারত, বাংলাদেশের কত?


August 16, 2026 9:00 am
Link Copied!


ক্রিকেট ইতিহাসে আরও একটি মাইলফলক স্পর্শ করেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে শনিবার মাঠে গড়ানো প্রথম টেস্টে মাঠে নামার সঙ্গে সঙ্গে ৬০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেছে তারা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর ভারত তৃতীয় দেশ হিসেবে এই মাইলফলকে পৌঁছেছে।

এর আগে ইংল্যান্ড খেলেছে ১ হাজার ৯৭টি টেস্ট। আর অস্ট্রেলিয়ার টেস্ট সংখ্যা ৮৮৩। ৬০০-তে পৌঁছানোর আগে ৫৯৯ টেস্টে ভারতের জয় ১৮৬টি, হার ১৮৮টি এবং ড্র ২২৪টি। 

সব মিলিয়ে টেস্ট ইতিহাসে জয়ের সংখ্যায় ভারত রয়েছে পঞ্চম স্থানে। তাদের ওপরে আছে অস্ট্রেলিয়া (৪২৬ জয়), ইংল্যান্ড (৪০৫), দক্ষিণ আফ্রিকা (১৯১) এবং ওয়েস্ট ইন্ডিজ (১৮৭)।

ভারতের টেস্ট যাত্রা শুরু হয়েছিল ১৯৩২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন সিকে নাইডু।

প্রথম টেস্ট থেকে ১০০তম টেস্টে পৌঁছাতে ভারতের সময় লেগেছিল ৩৫ বছর। এরপর ২০০তম ও ৩০০তম টেস্টে পৌঁছাতে সময় লেগেছে যথাক্রমে ১৫ ও ১৪ বছর।

তবে সাম্প্রতিক সময়ে টেস্ট খেলার গতি বেড়েছে। ভারত শেষ তিন ১০০ টেস্টের মাইলফলকই স্পর্শ করেছে ১০ বছরের ব্যবধান রেখে।

ভারত তাদের ৫০০তম টেস্ট খেলেছিল ২০১৬ সালে কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ১৯৭ রানে জয় পেয়েছিল তারা।

বাংলাদেশের টেস্ট সংখ্যা কত?

ভারতের ৬০০ টেস্টের মাইলফলকের তুলনায় বাংলাদেশের টেস্ট ইতিহাস এখনও অনেক ছোট। ২০২৬ সালের ১৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশের টেস্ট সংখ্যা ১৬০টি (ডারউইন টেস্ট সহ)। 

বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছিল ২০০০ সালে ভারতের বিপক্ষে ঢাকায়। সেই ম্যাচ থেকে শুরু করে প্রায় ২৬ বছরের যাত্রায় টাইগাররা ধীরে ধীরে নিজেদের টেস্ট ইতিহাস সমৃদ্ধ করেছে। বাংলাদেশের ১৬০ টেস্টের মধ্যে জয় এসেছে ২৭টি ম্যাচে। হেরেছে ১১৩টি। ড্র হয়েছে ১৯টিতে। 

দেশভিত্তিক সবচেয়ে বেশি টেস্ট খেলেছে যারা

দেশ টেস্ট   
ইংল্যান্ড ১,০৯৭
অস্ট্রেলিয়া ৮৮৩
ভারত ৬০০
ওয়েস্ট ইন্ডিজ ৫৯৬
নিউজিল্যান্ড ৪৮৭

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html