ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে নারীর মাধ্যমে ফাঁদে ফেলে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেপ্তার

UttorbongoBD
August 16, 2026 4:03 pm
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নারীর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে বনপাড়া সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—বনপাড়া সরদারপাড়া এলাকার মৃত সানু খাঁর ছেলে রাসেল হোসেন (৩৭) এবং একই এলাকার রেজাউল করিমের ছেলে রফিদুল ইসলাম রোহান (২৮)

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরাসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নারীদের ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে কথিত ফাঁদে ফেলত। পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হতো বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে অভিযোগের বিষয়ে গ্রেপ্তারদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html