ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেশের চ্যানেলে বাংলাদেশের খেলা না দেখানো নিয়ে যা বললেন তামিম


August 17, 2026 12:10 am
Link Copied!


বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট দেশের কোনও টেলিভিশন চ্যানেলে সম্প্রচার না হওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি নিয়ে এবার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

রবিবার (১৬ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশের কোনও চ্যানেলে ম্যাচটি সম্প্রচার না হওয়ার পেছনে কারিগরি কারণ ছিল। তবে বিষয়টি বিস্তারিতভাবে প্রকাশ করতে চাননি তিনি।

তামিম বলেন, আমি বিস্তারিত জানি কী হয়েছে। দুর্ভাগ্যবশত সেটা শেয়ার করতে পারছি না। তবে এখানে একটি কারিগরি কারণ ছিল। হোম সিরিজ হলে আমরা সম্প্রচারের বিষয়ে দায়িত্বশীল থাকি। কিন্তু অ্যাওয়ে সিরিজের ক্ষেত্রে বিসিবির সরাসরি কোনো দায়বদ্ধতা নেই। কারণ কারা খেলা দেখাবে, সেই সিদ্ধান্ত আমরা নিই না।

বাংলাদেশের নিয়মিত ক্রিকেট সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলেও জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, যারা নিয়মিত খেলা দেখায়, আমি তাদের বলেছি যে এটি দুঃখজনক। তারা বাংলাদেশ ক্রিকেটের বড় সমর্থক। তাদের ছোট করতে চাই না। তবে বাংলাদেশের চ্যানেলে খেলা দেখানো হলে আমরা আরও খুশি হতাম। তাদের হয়তো এমন কোনো কারণ ছিল, যা আমরা জানি না। তারা আমাদের অংশীদার এবং আমরা তাদের সম্মান করি।

ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানান তামিম।

তার ভাষ্য, অবশ্যই আমরা ভবিষ্যতে আরও সতর্ক হব, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। অর্থের চেয়ে খেলা দেখানোকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশে খেলা দেখানো উচিত। তবে এটি ক্রিকেট বোর্ডের বিষয় নয়।

অ্যাওয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বিসিবির সরাসরি কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও পরিষ্কার করেন তিনি। তামিম বলেন, ‘রাইটস ছিল অস্ট্রেলিয়ার। তারা কাকে দেবে বা বিক্রি করবে, সেটি তাদের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, আমরা যখন কোনও সিরিজ আয়োজন করি, তখন সম্প্রচার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের থাকে। এখানে ক্রিকেট বোর্ডের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তবে যেহেতু বাংলাদেশের অনেক অনুসারী আছে, আমরা আশা করতেই পারি যে দেশের চ্যানেলে খেলা দেখানো হবে। তারা আমাদের অংশীদার এবং আমরা তাদের সম্মান করি। আশা করি সামনে সবকিছু সুন্দরভাবে হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html