ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পিংক বাসকে ধাক্কা, সেই ‘বলাকাকে’ পাঠানো হলো ডাম্পিংয়ে

UttorbongoBD
August 18, 2026 9:15 pm
Link Copied!


নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) গোলাপি রঙের ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন করা হয়। তবে চালুর প্রথম দিনেই বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি পিংক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বলাকা বাসটিকে ডাম্পিংয়ে পাঠানোর পাশাপাশি বাস কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিকের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম জানিয়েছিলেন, বনানী পার হয়ে এমইএসের কাছে বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। এতে পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নারী যাত্রীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে মঙ্গলবার ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারীদের জন্য বিশেষ এই গোলাপি রঙের বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। একটি বাস একতলা এবং বাকি ৯টি দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html