ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গরমের দিনে স্বস্তির স্বাদ, বানিয়ে ফেলুন গাজরের চাট


August 22, 2026 9:00 am
Link Copied!


গরমের দিনে ভারী খাবারের প্রতি অনীহা তৈরি হওয়া স্বাভাবিক। এ সময় হালকা, ঠান্ডা ও মুখরোচক কোনও পদ হতে পারে বেশ আরামদায়ক। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এমনই একটি পদ গাজরের চাট তৈরি করা যায়। গাজর ও শসার সঙ্গে টক দই, পুদিনা, তেঁতুল ও মসলার মিশ্রণে তৈরি এই চাটে পাওয়া যাবে টক-মিষ্টি ও ঝাল স্বাদের দারুণ সমন্বয়।

গাজরের চাট তৈরির জন্য প্রথমে লাগবে দুটি গাজর, এক কাপ শসা কুচি এবং দুই কাপ টক দই। সঙ্গে দিতে হবে এক টেবিল চামচ পুদিনা পাতা বাটা, এক চা চামচ বিট লবণ, এক চা চামচ জিরা গুঁড়া, চার টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ, প্রয়োজনমতো ধনেপাতা কুচি, এক টেবিল চামচ তেঁতুলের মাড় এবং দুই থেকে তিন টেবিল চামচ মিহি গাজর কুচি। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ বাটাও দেওয়া যাবে।

প্রথমে গাজর ছোট ছোট টুকরো করে অল্প লবণ দিয়ে ভালোভাবে মেখে আধ ঘণ্টা রেখে দিতে হবে। এতে গাজরের স্বাদ আরও ভালোভাবে তৈরি হবে। অন্যদিকে শসা কুচির সঙ্গে তেঁতুলের মাড় ও সামান্য লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

এবার তৈরি করতে হবে চাটের দইয়ের মিশ্রণ। একটি পাত্রে টক দই নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। এর সঙ্গে পুদিনা পাতা বাটা, বিট লবণ, জিরা গুঁড়া, চিনি, লবণ ও কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাটের স্বাদ অনুযায়ী চিনি ও লবণের পরিমাণ কম-বেশি করা যেতে পারে।

এরপর লবণ মাখানো গাজর ও তেঁতুলের মাড়ে মাখানো শসার সঙ্গে দইয়ের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ যেন দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

সবশেষে ওপরে ধনেপাতা কুচি ও মিহি গাজর কুচি ছড়িয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক-মিষ্টি স্বাদের গাজরের চাট। বিকালের নাশতা কিংবা হালকা খাবার হিসেবে পরিবেশন করা যেতে পারে এই চাট। গরমের দিনে ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ ও সতেজতা দুটিই বাড়বে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html