ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 


August 23, 2026 5:50 am
Link Copied!


ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের মরদেহ দেশে পৌঁছেছে। বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহ পৌঁছানোর পর রাতেই ধর্মীয় রীতি মেনে তাদের শেষকৃত্য ও দাফন সম্পন্ন হয়।

শনিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় নিহতদের লাশ স্বজন ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো কুষ্টিয়ার বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

দেবাশীষ দত্ত ও তার তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয় এবং ধর্মীয় আচার শেষে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন (২৭) ও শ্বশুর আকরাম হোসেনের (৬০) জানাজা শেষে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় দাফন সম্পন্ন করা হয়।

নিহত দেবাশীষ দত্ত ‘আজকের পত্রিকা’ ও বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল নাইন’-এর কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় ‘আজকের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। পরিবার সূত্র জানায়, গত ৩ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে ভারতের বেঙ্গালুরু যান দেবাশীষ। চিকিৎসা শেষে ১৮ আগস্ট কলকাতায় ফিরে নিউ মার্কেটের একটি আবাসিক হোটেলে ওঠেন। ১৯ আগস্ট দেশে ফেরার কথা থাকলেও ১৮ আগস্ট দিবাগত রাতে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা।

দেবাশীষের আট বছর বয়সী শিশুকন্যা মহিমা দত্ত কুষ্টিয়ার বাড়িতেই অবস্থান করায় প্রাণে বেঁচে যায়। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html