ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

UttorbongoBD
August 23, 2026 1:15 pm
Link Copied!


ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলকায় কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে মেহেদী হাসান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানায়। তার বাবার নাম আব্দুর রব। তিনি মিক্সার ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী রফিকুল ইসলাম জানান, সকালে ডেমরার সারুলিয়া এলাকায় রাস্তায় ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে মিক্সার ট্রাক দিয়ে ঢালাই নামিয়ে গাড়িটি পরিষ্কার করছিলেন মেহেদী। এ সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html