ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্লিপার বাসের বৈধতার দাবিতে বিক্ষোভ

UttorbongoBD
August 23, 2026 4:00 pm
Link Copied!


স্লিপার বাসের বৈধতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ স্লিপার বাস মালিক সমিতির নেতা কর্মীরা। রবিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানী বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় এয়ারপোর্ট বনানী রাস্তার যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। 

স্লিপার বাস মালিক সমিতির নেতারা অবরোধের আগে বিভিন্ন দাবি তুলে ধরেন। সমিতির দাবির মধ্যে রয়েছে— স্লিপার বাস খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিটসংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান এবং আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ করা।

এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার দাবি জানিয়েছে মালিক সমিতি।

সমিতির নেতারা বলেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ খাতের সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা জড়িত। কোনও বিকল্প ব্যবস্থা ছাড়া স্লিপার বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে মালিকদের পাশাপাশি সংশ্লিষ্ট শ্রমিকরাও আর্থিক সংকটে পড়বেন।

তারা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১২৯০/২০২৫ বিচারাধীন। তাই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্লিপার বাসের বিরুদ্ধে বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানান তারা।

মালিক সমিতির পক্ষ থেকে স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএ’র কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে ফিটনেস ও রুট পারমিটসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের দাবিও জানানো হয়েছে।

সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি বিধিবিধান মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক এই পরিবহনসেবা পুরোপুরি বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা প্রয়োজন।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউল হক জানান, স্লিপার বাসের বৈধতার দাবিতে পরিবহণ শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে আমাদের অনুরোধে তারা রাস্তা ছেড়ে দেয়। রাস্তা বন্ধের কারণে যানচলাচলে বিঘ্ন ঘটে।

এদিকে স্মারকলিপি জমা দিতে বিআরটিএ কার্যালয়ে যান বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html