ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য

UttorbongoBD
August 24, 2026 3:00 am
Link Copied!


ঢাকা মহানগর ডিবির কাছে খবর আসে রাজধানীর বনশ্রী এলাকায় একদল ডাকাত ডাকাতি করছে। গোয়েন্দা পুলিশের বিশাল একটি দল তৎক্ষণাৎ ছুটে আসে। ঘিরে ফেলে ডাকাতি সংঘটিত হওয়ার বাড়িটি। শুধু বাড়ি নয়, ডাকাত দল পালাতে পারে এমন সম্ভাব্য সব রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। এমনকি ট্রাক এনেও রাস্তায় তৈরি করা হয় প্রতিবন্ধকতা। কিন্তু প্রায় ঘণ্টা খানেক এমন রণসজ্জায় ডাকাত মিললো না। ভুল তথ্য দিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন এক ব্যক্তি। অবশেষে তাকেই গ্রেফতার করে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে বনশ্রীর সি ব্লকে এমন এই ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রামপুরা থানা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে অভিযানে আসা ডিবির একটি সূত্র বলে, আমরা তথ্যকে সঠিক মনে করেছিলাম। এ কারণে ডাকাতকে ধরতে সে ধরনের প্রস্তুতিও নেওয়া হয়। পরে বুঝতে পারি তথ্য সঠিক নয়। তবে যে ব্যক্তি তথ্য দিয়েছে সেও একজন সন্দেহভাজন ডাকাত। তার বিরুদ্ধে সাত-আটটি ডাকাতির মামলা রয়েছে। কেন এমন তথ্য দিয়ে পুলিশকে সেখানে অভিযান চালাতে প্ররোচিত করেছিলেন, তা জানার চেষ্টা চলছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে একদল পুলিশ এসে সি ব্লকের বাড়িটি ঘিরে ফেলে। পরে কিছু পুলিশ বাসার ভেতরে যায়। আরও বিপুল সংখ্যক পুলিশ রাস্তার বিভিন্ন পাশে অবস্থান নেয়। পায় ঘণ্টাখানেকের ওপরে থাকার পর তারা এক ব্যক্তিকে আটক করে।

বাসিন্দারা আরও জানান, পরে তারা শুনতে পান, ডাকাত দল ধরতে পুলিশের দল আসে। কিন্তু ডাকাত ছিল না। যে লোক পুলিশকে ফোন দিয়ে এনেছে তাকেই আটক করেছে।

এ বিষয়ে ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ডাকাতির খবর পাওয়ার পর আমাদের দল একটি দল সেখানে যায়। পরে আমরা বুঝতে পারি খবরটি সঠিক ছিল না। তবে যে ব্যক্তি আমাদের খবর দিয়েছে, তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html