ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর


August 25, 2026 4:25 pm
Link Copied!


 

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়। আগামী ৫ কিংবা ৬ অক্টোবর ঢাকায় ম্যাচটি আয়োজনের ইচ্ছা রয়েছে তাদের। এ নিয়ে মঙ্গলবার কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দুপুরে বক্সিং কোচিং কোর্সের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের বিষয়ে প্রশ্ন করেন। আমিনুল হক বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। ব্যয় ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা হলে চেষ্টা করবো বাস্তবায়নের।’

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ শেষ পর্যন্ত আয়োজন করা হলেও বিপুল ব্যয়ে দেশের ফুটবলের প্রকৃত উন্নয়ন কতটুকু হবে, তা নিয়ে অন্য সবার মতো ক্রীড়া প্রতিমন্ত্রীও সন্দিহান।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু আগাবে এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’

ফুটবলের অবকাঠামো উন্নয়ন ও মেধাবী ফুটবলারদের পাইপলাইন তৈরি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের যে ফুটবল অবকাঠামো সমস্যা রয়েছে। ফেডারেশন কাজ করছে আমরাও সহায়তা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্য খেলাতেও প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’

নানা সীমাবদ্ধতা ও পারিপার্শ্বিকতার মধ্যেও শেষ পর্যন্ত বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সেটিকে মাইলফলক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে সেটা অবশ্যই অনেক বড় অর্জন হবে।’

/টিএ/এফআইআর/





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html