ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লর্ডসে ফিরছেন বাবর


August 26, 2026 2:30 pm
Link Copied!


হেডিংলেতে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর পাকিস্তান শিবিরে এবার স্বস্তির হাওয়া। আঙুলের চোট কাটিয়ে লর্ডস টেস্টে ফিরতে প্রস্তুত পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে মাঠে পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বাবর। তবে মঙ্গলবার লর্ডসে তাকে ব্যাটিং করতে দেখা গেছে। পাকিস্তানের বোলিং কোচ উমর গুলও জানিয়েছেন, দ্বিতীয় টেস্টের জন্য বাবরকে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

নেটে দীর্ঘ সময় ব্যাট করেছেন পাকিস্তান অধিনায়ক। পেসার, স্পিনার ও থ্রোডাউন—সবকিছুরই মুখোমুখি হয়েছেন। গুলের ভাষ্য, পুরো ব্যাটিং সেশন করেছেন বাবর এবং তাকে বেশ ভালো ছন্দেই দেখা গেছে।

গুল বলেছেন, ‘বাবর নেটে ব্যাট করেছে। ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছে। আমরা আশাবাদী, ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে। আজ তাকে ভালো দেখিয়েছে, নেটেও ভালো ব্যাট করেছে। পুরো একটি ব্যাটিং সেশন করেছে।’

বাবরের ফেরাটা পাকিস্তানের জন্য যে বড় স্বস্তির, সেটি বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দুই হাফসেঞ্চুরিসহ করেছিলেন ১৯৩ রান।

ইংল্যান্ডের মাটিতেও বাবরের ব্যাট বেশ কার্যকর। ইংল্যান্ডে এখন পর্যন্ত ছয় ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি রয়েছে তার, ব্যাটিং গড় ৬৫.৭৫। আর ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ইনিংসে তার গড় ৫৩.৮৩। যেখানে রয়েছে ছয়টি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html