ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 


August 27, 2026 2:00 pm
Link Copied!


ম্যানচেস্টার সিটি থেকে নিউ ক্যাসলে গেছেন নিকো গনসালেস। ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন ২৪ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। 

গনসালেসের জন্য প্রাথমিকভাবে সিটিকে ৪৬ মিলিয়ন পাউন্ড দেবে নিউক্যাসল। তবে অন্য শর্ত পূরণ হলে  তা বেড়ে ৫২ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘এই অসাধারণ ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। ক্লাব ও শহর সম্পর্কে শুধু ভালো কথা শুনেছি। এখানে থাকতে এবং এই প্রকল্পের অংশ হতে আমি রোমাঞ্চিত।’

নিউক্যাসলের কালো-সাদা জার্সি নিয়েও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন গনসালেস, ‘আমি ইতোমধ্যে কালো-সাদা জার্সিটাকে ভালোবেসে ফেলেছি। মাঠে এই ক্লাবের হয়ে এটি পরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পোর্তো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গনসালেস। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৫৯ ম্যাচ খেলেছেন তিনি।

২৪ বছর বয়সী গনসালেসকে পেয়ে উচ্ছ্বসিত নিউক্যাসলের নতুন কোচ মাতিয়াস জেইসলে,‘নিকোকে নিউক্যাসল ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে দেখতে পেরে আমি খুব খুশি। সে মাঠের গুরুত্বপূর্ণ একটি জায়গায় দারুণ মান ও শীর্ষ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে এসেছে।’

গনসালেসের বিদায়ে চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নেওয়া মিডফিল্ডারের সংখ্যা দাঁড়ালো চারে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html