ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন


August 27, 2026 7:35 pm
Link Copied!


মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাতীয় দল ও জুনিয়র (অনূর্ধ্ব-২০) হকি দলের মধ্যকার অষ্টম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চার কোয়ার্টারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৬-১ ব্যবধানে জয় পেয়েছে জাতীয় দল।

ম্যাচ শুরুর আগে নেপালে সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও মাঠে উপস্থিত কর্মকর্তারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

খেলার শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণে ছিল জাতীয় দল। দলের হয়ে একাই তিন গোল করেন আমিরুল। এছাড়া মিমো, মাহবুব ও জয় একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। ম্যাচের একেবারে শেষ কোয়ার্টারে জুনিয়র দলের পক্ষে একমাত্র গোলটি করেন ইসমাইল।

ম্যাচের ফলাফল নিয়ে অবশ্য জুনিয়র দলের খেলোয়াড় বা কোচিং স্টাফরা চিন্তিত নন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতি ম্যাচগুলোর মূল লক্ষ্য ফল নয়, বরং নিজেদের কৌশলগত উন্নতি। কোচ মাঠে যেভাবে খেলার পরিকল্পনা সাজিয়ে দিয়েছিলেন এবং যে নির্দেশনা দিয়েছিলেন, জুনিয়র দলের খেলোয়াড়রা তা অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছেন। খেলোয়াড়দের দায়িত্বশীল ও সুশৃঙ্খল পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান কোচও।

আগামী আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দুই দলের এই অনুশীলন ম্যাচগুলো খেলোয়াড়দের ফিটনেস ও মাঠের সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html