ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছে ফেললেন কিউবা মিচেল


August 30, 2026 1:10 am
Link Copied!


জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হলেও ২৮ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের। প্রধান কোচ টমাস ডুলি তাকে মূল স্কোয়াডে সরাসরি না রেখে ট্রায়ালের শর্ত দেওয়ায় ক্ষোভ ও অভিমানে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশ সংক্রান্ত সব ছবি মুছে ফেলেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। 

জানা গেছে, সাবেক এই সান্ডারল্যান্ড একাডেমি গ্র্যাজুয়েটকে মূল ক্যাম্পে না ডেকে ট্রায়ালে অংশ নেওয়ার আহ্বান জানান কোচ। শুধু তা-ই নয়, ট্রায়ালে আসতে হলে তাকে নিজের খরচে বিমানের টিকিট কেটে ঢাকায় আসার শর্ত দেওয়া হয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল ও বাংলাদেশ সম্পর্কিত যাবতীয় পোস্ট এবং ছবি সরিয়ে নেন মিচেল। 

বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে কোচ টমাস ডুলি ট্রায়ালের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “এখানে আমি কোনও জটিলতা দেখছি না। যিনি জাতীয় দলে ফিরতে চান, তাকে নতুন কোচিং স্টাফদের সামনে এসে নিজের পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে। তিনি যদি প্রমাণ করতে পারেন যে বর্তমান স্কোয়াডের অন্যদের চেয়ে ভালো এবং পরবর্তীতে দলে জায়গা পান, তবেই বাফুফে তার ফ্লাইটের খরচ বহন করবে।”

ডুলি আরও জানান, কেবল কিউবা মিচেলই নন; গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং অ-২০ দলে থাকা অ্যাডাম আব্বাস ও জিদানকেও ২-৩ দিনের অনুশীলনে পরখ করে দেখা হবে। তাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ।

উল্লেখ্য, বাংলাদেশে কিউবা মিচেলকে ঘিরে বিতর্ক এবারই প্রথম নয়। বকেয়া বেতনের অভিযোগ তুলে চলতি বছরের গত জানুয়ারি মাসে বসুন্ধরা কিংস ছেড়ে যান তিনি। তিন বছরের চুক্তি থাকলেও মাত্র ছয় মাসের মাথায় ক্লাব ছেড়ে ইংল্যান্ডে ফিরে যান এই তরুণ, যিনি বর্তমানে ইংল্যান্ডের নিচু সারির দল স্ট্র্যাটফোর্ড টাউন এফসিতে খেলছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html