ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘আইফোন কিনতে’ শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, বাবা আটক


August 31, 2026 8:00 am
Link Copied!


পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুসন্তানকে বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার ঘটনায় অভিযুক্ত বাবা মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটকের তথ্য নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় ইমরানের সঙ্গে মারুফ রাজমিস্ত্রির কাজ করেন। সেই সুবাদে ইমরানের কাছে শিশুটিকে বিক্রি করেছেন বলে জানতে পেরেছে পুলিশ। ইমরান হোসেনকেও থানায় আনার প্রক্রিয়া চলছে।

এর আগে শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে ইমরান হোসেন নামের এক ব্যক্তির কাছে লিখিতভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে মারুফের বিরুদ্ধে।

পরিবারের অভিযোগ, ওই টাকা ও নিজের পুরোনো আইফোনের সঙ্গে অতিরিক্ত টাকা যোগ করে মারুফ নতুন আইফোন কিনেছেন। প্রাথমিক তদন্তে জানতে পেরে শিশুটিকে গলাচিপার চর কাজল এলাকা থেকে উদ্ধার করতে গেছে পুলিশ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html