ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুনমিংয়ে বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবীদের পঞ্চম চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি শুরু 

UttorbongoBD
August 31, 2026 7:20 pm
Link Copied!


চীনের কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘পঞ্চম বাংলাদেশ মেডিক্যাল ও স্বাস্থ্য পেশাজীবী প্রশিক্ষণ কর্মসূচি’ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ আক্তার রানু অংশ নেন।  

কনসাল জেনারেল পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।  

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ইউনান প্রাদেশিক গণসরকারের পররাষ্ট্র বিষয়ক কার্যালয় এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।  

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরশাদ মিয়ার নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল প্রশিক্ষণে অংশ নিচ্ছে।  

কর্মসূচিতে শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি কুনমিংয়ের বিভিন্ন হাসপাতাল ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা উন্নত চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং ওষুধ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনান প্রদেশের পররাষ্ট্র বিষয়ক কার্যালয়ের উপ-মহাপরিচালক মা জুওশিন, কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শিয়া শুয়েশান, ইউনান প্রদেশের শিক্ষা বিভাগের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশি প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html