ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

UttorbongoBD
September 1, 2026 10:50 pm
Link Copied!


দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৩২৪ জন এবং হাম ও হামের উপসর্গে ১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ২৪৬ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ১২১ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৮৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১০২ জন।

অপরদিকে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৩১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ১৫৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭২ জনের।

গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html