ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা


September 8, 2026 11:30 am
Link Copied!


চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান ২০২৬ জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার পুল’-এর ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে কাজাখস্তানকে হারিয়েছে। 

এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা। একই সঙ্গে টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। 

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। দলের পক্ষে ম্যাচের ৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন শারিকা রিমন। ১৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। ৪৬ মিনিটে আবারও ফিল্ড গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন জাকিয়া আফরোজ লিমা। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের শেষ ও চতুর্থ গোলটি এনে দেন অধিনায়ক শারিকা রিমন। 

শক্তিশালী রক্ষণভাগ এবং চমৎকার আক্রমণভাগের সমন্বয়ে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনও সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। চাইনিজ তাইপে ও পাকিস্তানের পর কাজাখস্তানকে হারিয়ে এটি টুর্নামেন্টে বাংলাদেশের টানা তৃতীয় জয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html