ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৪৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৬১৩ প্রভাষকের পদায়ন, এ মাসেই যোগদান


October 19, 2026 8:05 pm
Link Copied!


৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে সরকারি কলেজের প্রভাষক পদে নিয়োগ পাওয়া ৬১৩ জন কর্মকর্তাকে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নবনিয়োগপ্রাপ্ত এসব প্রভাষককে আগামী ২৭ অক্টোবরের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকরা গত ১২ অক্টোবর সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন। এরপর ১২ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ গ্রহণ করেন তারা। প্রশিক্ষণ শেষে ৬১৩ জন কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে পদায়ন করা হয়েছে।

পদায়ন পাওয়া প্রভাষকদের মধ্যে বাংলা বিষয়ে ৫৯ জন, ইংরেজিতে ৪৫ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৪৯ জন, দর্শনে ২৬ জন, অর্থনীতিতে ৩৫ জন, ইতিহাসে ২৯ জন, সমাজকল্যাণে ২৪ জন, রসায়নে ২৭ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩১ জন এবং ইসলামি শিক্ষায় ১৪ জন রয়েছেন।

এ ছাড়া পদার্থবিদ্যায় ২৫ জন, উদ্ভিদবিদ্যায় ২১ জন, সমাজবিজ্ঞানে ১৫ জন, গণিতে ৩০ জন, ভূগোলে ১৫ জন, হিসাববিজ্ঞানে ২৭ জন, মার্কেটিংয়ে ১০ জন, ব্যবস্থাপনায় ৩০ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১৩ জন, মনোবিজ্ঞানে ১০ জন, কৃষিবিজ্ঞানে চার জন, পরিসংখ্যানে ১৩ জন, সংস্কৃতে পাঁচ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ছয় জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ২০ জন এবং খাদ্য ও পুষ্টিতে দুই জনকে পদায়ন করা হয়েছে।

সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ভূগোলে দুই জন, শিক্ষায় ছয় জন, গার্হস্থ্য অর্থনীতিতে দুই জন, ইংরেজিতে দুই জন এবং ইসলামিক আদর্শ বিষয়ে তিন জনকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। এ সময়ের মধ্যে অন্যত্র বদলির আবেদন বিবেচনা করা হবে না। 

এতে আরও বলা হয়, বেতন-ভাতাদি উত্তোলন বা প্রাপ্তির ক্ষেত্রে কোনো জটিলতার সম্মুখীন হলে সংশ্লিষ্ট প্রভাষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সংযুক্ত হিসেবে গণ্য হবেন। 

আগামী ২৭ অক্টোবরের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে হবে নবনিয়োগপ্রাপ্তদের। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের ২৮ অক্টোবরের মধ্যে যোগদানের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, ঢাকায় প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html