ঢাকাMonday , 15 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

বিস্ফোরক মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক নির্মল গ্রেফতার


June 15, 2026 8:40 am
Link Copied!


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার নির্মল চৌধুরী উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী।





Source link

🔴 LIVE html