ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন


October 13, 2026 10:50 pm
Link Copied!


মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় নিজেদের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেছেন, আমরা সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন পুনরুদ্ধারে গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে যাবো।

মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও অবস্থান তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে মাও নিংয়ের প্রতিক্রিয়া জানতে চান। ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না যে চীন ও রাশিয়া ইরানকে কোনও সহায়তা করছে।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং স্পষ্ট করে বলেন, চীন সংশ্লিষ্ট বিষয়ে একাধিকবার আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতেই বেইজিং কাজ করে যাবে।

সূত্র: সিএমজি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html