ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক


October 18, 2026 6:15 pm
Link Copied!


রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল এবং গ্রাহক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে নাগরিক ও ভোক্তা অধিকার রক্ষা কমিটিগুলো লাগাতার আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় এবার ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ‌‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য আরেফিন তিতুসহ নেতৃবৃন্দ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরা বলা হয়, ৩০ নভেম্বরের আগে এসব দাবি পূরণ না হলে ওই দিন আধাবেলা হরতাল পালন করা হবে।

দাবিগুলো হলো- (১) জোরপূর্বক বসানো সব প্রিপেইড মিটার অবিলম্বে অপসারণ করে পুনরায় আগের ডিজিটাল পোস্টপেইড মিটার চালু করতে হবে। (২) মিটারের নামে অতিরিক্ত বিল আদায়, (৩) ডিমান্ড চার্জ, (৪) গ্রাহকদের ওপর মানসিক হয়রানি বন্ধ এবং (৫) সাধারণ জনগণের সম্মতি ছাড়া নেসকোর এই ‘গণবিরোধী’ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প সম্পূর্ণ বাতিল ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু বলেন, ‘দীর্ঘদিন ধরে নেসকো গ্রাহকদের জোর করে প্রিপেইড মিটার নিতে বাধ্য করছে। এই মিটার গ্রাহকদের মরার ওপর খড়ার ঘায়ে পরিণত হয়েছে। আগে সাধারণ মিটারে মাসে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার টাকা এখন প্রিপেউড মিটারে ৩ হাজার বিল দিতে হচ্ছে। কাজেই প্রিপেইড মিটার অপসারণ করতে হবে। সেইসঙ্গে আওয়ামী লীগ আমলের এই প্রকল্প বাতিল করতে হবে।’

তিনি বলেন, ‘রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয় তা দিয়ে বর্তমানে নিত্যপণ্যের বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তাই বিষয়টি সরকারপ্রধানের দৃষ্টিগোচর করতে এবং দাবি বাস্তবায়ন করতে আগামী ৩০ নভেম্বর সোমবার ৬টা থেকে দুপুর ১২টা সর্বাত্মক অর্ধদিবস দিবস হরতালের কর্মসূচি ঘোষণা করছি আমরা।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html