ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বুয়েটে সরাসরি সাক্ষাৎকারে চাকরি

UttorbongoBD
June 16, 2026 8:50 am
Link Copied!


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগ বা ইনস্টিটিউটে প্রভাষক পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

পদের বিবরণ এবং সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও সময়
বুয়েটে সরাসরি সাক্ষাৎকারে চাকরি
আবেদন প্রক্রিয়া:

ওয়াক ইন ইন্টারভিউ প্রার্থীদের উল্লিখিত সময়সূচী অনুযায়ী কাউন্সিল ভবনে উপস্থিত হয়ে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/জমা রশিদসহ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে (ওয়াক ইন ইন্টারভিউ-এর ক্ষেত্রে REG-2 ফরম) সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখপূর্বক ১৭ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র সেখানে দায়িত্বরত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

১ সেটের সাথে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার বুয়েট-এর অনুকূলে সকল পদসমূহে আবেদনের জন্য ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা প্রদানপূর্বক, টাকার রশিদ সংযুক্ত করত: প্রত্যেক সেটের সাথে আবেদনপত্র/Forwarding Letter-সহ সকল সার্টিফিকেট, টেস্টিমোনিয়েল, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, অভিজ্ঞতার সনদ এবং এনআইডির সত্যায়িত কপি (সকল কাগজপত্র বাঁধাইকৃত সেট) সংযুক্ত
করতে হবে।

অসম্পূর্ণ, ভুল তথ্যসম্বলিত এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনও পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বিদেশী ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ/অফিস কর্তৃক যথানিয়মে ইকুয়্যিভ্যালেন্স সম্পাদন সাপেক্ষে আবেদনপত্র প্রসেস করা হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম (REG-2) এবং শিক্ষক পদের RQ এই বিশ্ববিদ্যালয়ের Website (regoffice.buet.ac.bd)-এর ডাউনলোড পেইজ থেকে সংগ্রহ করা যাবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সকল মূল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, প্রশংসাপত্র, অভিজ্ঞতার সনদ, এনআইডি প্রদর্শন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন https://regoffice.buet.ac.bd/wp-content/uploads/2026/06/R-9334.pdf





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html