ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার শুরুর একাদশে কারা থাকবেন, দুই বিস্ময়বালক কী আজ খেলবে?

UttorbongoBD
June 16, 2026 5:45 pm
Link Copied!


আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কয়েকজনের ইনজুরি সমস্যা থাকলে ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে আলবিসেলেস্তেরা। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হবে, ফরমেশন কী হবে, এই নিয়ে ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে। পাশাপাশি দুই বিস্ময়বালক আজ একাদশে জায়গা পাবে কিনা তা নিয়ে চলছে বিশ্লেষণ। চলুন আলোচনা করা যাক আর্জেন্টিনার একাদশ ও ফরমেশন কেমন হবে?

ডি মারিয়া থাকার সময়ে লিওনেল স্কালোনি চোখ বন্ধ করে ৪-৩-৩ ফরমেশনে যেতেন। যদিও তিনি প্রতিপক্ষ বিবেচনা করে ফরমেশন ও একাদশ সাজান। এমনকি খেলার ট্যাকটিকসও বদলান ম্যাচ বাই ম্যাচ। তবে মারিয়া না থাকায় আর্জেন্টিনার লেফট সাইডে বড় কোনও নাম নেই। এই জায়গায় এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৪-৪-২-এ খেলতে পারে বলেই অনেকের ধারণা। তবে যে ফরমেশনেই খেলুক, দুর্ঘটনা না ঘটলে আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন এমি মার্টিনেজ।

তবে আলজেরিয়া ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩-৩ ফরমেশনেই দেখা যেতে পারে। এই ক্ষেত্রে লাইনআপ হতে পারে- ডিফেন্সে বাঁপাশে (লেফট ব্যাক) তাগ্লিফিয়াকোর ইনজুরির কারণে নেই, সেখানে ফাকুন্দো মেদিনা খেলবেন। সেন্ট্রাল ডিফেন্সে ওটামেন্দি ও রোমেরোকে দেখা যেতে পারে। ওটামেন্দিকে প্রথম একাদশে না রাখলে লিসান্দ্রো মার্টিনেজকে দেখা যেতে পারে। আর রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা কনফার্ম বলা যায়।

মিডফিল্ডে দুই অটোচয়েজ থাকছেন। তারা হলেন ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। তাদের সঙ্গে থাকতে পারেন রদ্রিগো ডি পল। তবে স্কালোনি এই ম্যাচে অ্যাটাকিং মিডের প্রয়োজন বোধ করলে লো সেলসো শুরুর একাদশে থাকতে পারে।

আক্রমণে দুই জন কনফার্ম বলা যায়। একজন লিওনেল মেসি, আরেকজন ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। তাদের সঙ্গে লেফট উইংয়ে থিয়াগো আলমাদাকে দেখা যেতে পারে। নিকো গঞ্জালেসের ইনজুরি সমস্যা থাকায় আলমাদাই এই ম্যাচ শুরু করতে পারেন।

এবার আসি দুই আলোচিত তরুণের কথায়। এর মধ্যে একজন হলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার নিকো পাজ। এই তরুণের মধ্যে আর্জেন্টিনার ভবিষ্যৎ দেখতে পান ভক্তরা। তবে তার ও মেসির পজিশন একই। তিনি এবারের বিশ্বকাপে মেসির বদলি হবে এটা নিশ্চিত। এ ছাড়া আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ৪-৪-২ ফর্মেশনে খেললে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় শুরুর একাদশে তাকে দেখা যেতে পারে।

আরেক তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টিন বার্কোকেও এই ম্যাচের শুরুর একাদশে দেখার সম্ভাবনা খুবই কম। তবে তাকে লেফট ব্যাক, মিডফিল্ড ও লেফট উইংয়ে বদলি হিসেবে দেখা যেতে পারে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html