ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে সৃষ্টি হলো আরেক নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কতা


October 31, 2026 9:00 pm
Link Copied!


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণবের পর আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া অধিদফতরের শনিবারের (৩১ অক্টোবর) বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুর ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৯৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এর আগে ২৫ অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণবের সৃষ্টি হয়। ২৬ অক্টোবর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। পরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া অর্ণব ২৮ অক্টোবর ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশ ও পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে। স্থলভাগে আঘাতের সময় এর বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html