ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইরানের বাকি স্থাপনা ১০ মিনিটেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব: ট্রাম্প


November 1, 2026 11:00 am
Link Copied!


ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানকে ‘খুব একটা নির্ভরযোগ্য নয়’ বলে উল্লেখ করে ইরানের এক বা দুটি স্থাপনায় হামলার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালো চলছে। তবে দেশটির বিষয়ে এখনও কিছু পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে।

ট্রাম্প বলেন, আমাদের এখনও এক বা দুটি স্থাপনার বিষয়টি দেখতে হবে। তবে আমরা তা ১০ মিনিটেই করতে পারি।

এ সময় তিনি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর কথাও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ‘আপনারা সম্ভবত পিকঅ্যাক্স মাউন্টেনের কথা বলতে পারেন। সেটির বিষয়টিও সামাল দিতে হবে।’

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, পিকঅ্যাক্স মাউন্টেন এমন একটি স্থাপনা, যেখানে পারমাণবিক উপাদান সংরক্ষণ করা হয়ে থাকতে পারে। চলমান যুদ্ধে এখনও যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়নি এই স্থাপনা। 

সূত্র: টাইমস অব ইসরায়েল





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html