ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ  

UttorbongoBD
November 1, 2026 10:25 am
Link Copied!


রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। রবিবার (১ অক্টোবর) সকালে তারা মিরপুর ১০, ১২ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে করে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে অবরোধ করে আসছিল।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানান, পোশাক শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করেছে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

তিনি বলেন, তারা ছোট ছোট মিছিল করছে। যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত  পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।  

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html