ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ চিকিৎসার জন্য ইংল্যান্ডে বাটলার, ঋতুপর্ণাদের কোচ কে?


November 1, 2026 12:05 pm
Link Copied!


বাংলাদেশ নারী ফুটবল দল এখন চট্টগ্রামে অবস্থান করছে। সেখানে আবাসিক ক্যাম্প করে ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রস্তুতি নেওয়ার কথা সাবিনা-ঋতুপর্ণাদের। কিন্তু দলের প্রস্তুতির সময়ই হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ইংল্যান্ডে ফিরে গেছেন  কোচ পিটার বাটলার। তাকে ছাড়াই শুরু হয়েছে নারী দলের ক্যাম্প।

গতকাল ৪২ ফুটবলারকে নিয়ে দুটি বাসে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ নারী ফুটবল দল। দলের সঙ্গে ছিলেন না প্রধান কোচ পিটার বাটলার। শারীরিক অসুস্থতার কারণে গত পরশু মধ্যরাতে ইংল্যান্ডে ফিরে গেছেন এই ব্রিটিশ কোচ।

বাটলারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, শুরুতে ইংল্যান্ডে যেতে চাননি বাটলার। তবে স্ত্রীর জোরাজুরিতে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য দেশে ফিরেছেন তিনি।

বাটলার কবে বাংলাদেশে ফিরবেন, সেটিও এখন অনিশ্চিত। বাফুফের  মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ নওমি জানিয়েছেন, চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন বাটলার। তবে চিকিৎসা শেষ করে কত দ্রুত ফিরতে পারবেন, তা নির্ভর করছে তার শারীরিক সুস্থতার ওপর।

আগামী ডিসেম্বরে বাফুফের সঙ্গে বাটলারের চুক্তির মেয়াদ শেষ হবে। অর্থাৎ চুক্তির বাকি আছে আর মাত্র দুই মাস। ফলে চুক্তির বাকি সময়ে তাকে বাংলাদেশ দলের ডাগআউটে আবার দেখা যাবে কি না, সেই প্রশ্নও তৈরি হয়েছে।

এছাড়া বাটলার এবার ঢাকায় থাকা তার ব্যবহার করা সবকিছু নিয়ে গেছেন। এটাও তার না ফেরার ইঙ্গিতও বলা যায়। 

ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ম্যাচের প্রস্তুতি নিতেই চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বাটলারের অনুপস্থিতিতে আপাতত অনুশীলন পরিচালনার দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আবুল হোসেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html