ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আসামের ধানক্ষেতে যুবদলের ব্যানারসহ বেলুন, রহস্য উন্মোচনে পুলিশ


November 1, 2026 12:25 pm
Link Copied!


ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানক্ষেতে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা অবস্থায় বাংলাদেশের বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার পাওয়া গেছে। শুক্রবার নারায়ণপুর থানার অধীন লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এক কিশোর সকালে পাশের মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।

ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।

ব্যানারসহ বেলুন পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশের কয়েকটি ভিডিওতে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে একই ধরনের দলীয় ব্যানারসংবলিত বেলুন ওড়াতে দেখা গেছে।

গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেতেকুজান গ্রামে যায়। পরে তারা বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।

বেলুনগুলো কোথা থেকে এসেছিল এবং কীভাবে গ্রামটিতে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: নর্থইস্ট নাও, গুয়াহাটি টাইমস





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html