ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ত্রিদেশীয় সিরিজ জিতেও পাকিস্তানের শাস্তি


November 2, 2026 2:05 pm
Link Copied!


শ্রীলঙ্কাকে হারিয়ে ঘরের মাঠে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। তবে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই জরিমানার মুখে পড়েছে স্বাগতিকরা। ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত শনিবার (৩১ অক্টোবর) লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে পাকিস্তান এক ওভার পিছিয়ে ছিলো বলে জানায় আইসিসি।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দল যত ওভার কম বল করবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি স্লো ওভার রেটের অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অবশ্য মাঠের লড়াইয়ে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে স্বাগতিকরা। ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ের মধ্য দিয়েই ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html