ঢাকাSunday , 21 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

জর্ডানকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে অস্ট্রিয়া  


June 17, 2026 1:25 pm
Link Copied!


বিশ্বকাপে জে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে অস্ট্রিয়া। রোমাঞ্চকর লড়াইয়ে জর্ডানকে তারা হারিয়েছে ৩-১ গোলে। তাতে বিশ্বকাপ মঞ্চে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে অস্ট্রিয়া। সান ফ্রান্সিসকোতে ১৯৯০ সালের পর বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে ইউরোপের দেশটি।

ম্যাচের ২১ মিনিটে দুর্দান্ত এক গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো স্মিড। তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে জর্ডান। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আলি অলওয়ানের বাঁকানো শটে সমতায় ফেরে মধ্যপ্রাচ্যের দেশটি। যা ছিল বিশ্বকাপে তাদের প্রথম গোল। 

এরপর নাটকীয়তার জন্ম নেয় ম্যাচে। কর্নার থেকে আসা বলে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান মার্কো আর্নাউতোভিচ। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে গোলটি বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, বিল্ড আপে স্টেফান পসের হাতে বল লেগেছিল।

তার পরও অবশ্য অস্ট্রিয়া থেমে থাকেনি। ৭৬ মিনিটে কর্নার থেকে আসা বলে জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল আরব ভুলবশত নিজের জালেই বল জড়িয়ে ফেললে আবারও এগিয়ে যায় তারা। 

যোগ করা সময়ের ১২তম মিনিটে অস্ট্রিয়া পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়িয়েও নেয়। সালিম ওবাইদের হ্যান্ডবলের কারণে পাওয়া সেই সুযোগ থেকে গোল করে জয়ের ব্যবধান বাড়ান আর্নাউতোভিচ।

এই জয়ের ফলে গ্রুপ পর্বে দারুণ সূচনা হয়েছে অস্ট্রিয়ার। আগামী সোমবার তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই দিনে আলজেরিয়ার মুখোমুখি হবে জর্ডান।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html