ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

টেক্সাসে ঘুর্ণিঝড় ‘আর্থার’-এর আঘাত, বন্যার শঙ্কা

UttorbongoBD
June 18, 2026 12:10 am
Link Copied!


আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের চলতি মৌসুমের প্রথম ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘আর্থার’ বুধবার আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে। বেশ কয়েক দিন ধরে উপকূলে তাণ্ডব চালানো বিশৃঙ্খল ঝড়গুলো একত্রিত হয়ে এই রূপ নিয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক ও জীবনঘাতী আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে মিয়ামির ন্যাশনাল হ্যারিকেন সেন্টার।

 

ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইকেল ব্রেনান এক ব্রিফিংয়ে জানান, হিউস্টন মেট্রো এলাকায় ইতোমধ্যে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে এবং ঝড়ের কেন্দ্রস্থল পার হয়ে যাওয়ার পরও দীর্ঘস্থায়ী ও ভারী বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

ইতোমধ্যেই ভারী বৃষ্টির কারণে হিউস্টনের বাইরে একটি পুকুরে ডুবে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। মন্টগোমারি কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একদল কিশোর একটি নির্মাণাধীন এলাকার পাশের পুকুরে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। ব্যাপক তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করা হয়।

হ্যারিকেন সেন্টার জানিয়েছে, টেক্সাস, লুইসিয়ানা, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া এবং ফ্লোরিডায় আগামী শুক্রবার পর্যন্ত বন্যা স্থায়ী হতে পারে। ঝড়ের কারণে এই অঞ্চলে ৫ থেকে ১০ ইঞ্চি, এমনকি কিছু জায়গায় ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। জলোচ্ছ্বাস ও জোয়ারের কারণে উপকূলের এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম উপসাগরীয় উপকূলে প্রাণঘাতী ঢেউ সৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত টর্নেডো আঘাত হানার সম্ভাবনাও রয়েছে।

বুধবার সকালে ট্রপিক্যাল স্টর্ম আর্থার টেক্সাসের পোর্ট ও’কনর থেকে প্রায় ৪০ মাইল পূর্ব-উত্তরপূর্বে অবস্থান করছিল এবং ঘণ্টায় ৯ মাইল বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিলো। ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ মাইল। তবে বুধবার রাত বা বৃহস্পতিবার ভোরের মধ্যেই এটি দুর্বল হয়ে মিলিয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: এপি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html