ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী

UttorbongoBD
June 19, 2026 4:50 pm
Link Copied!


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তির আওতায় যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। চলমান এই সংঘাতের মধ্যেই লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর কট্টর ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভির হুমকি দিয়ে বলেছেন, পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দিতে হবে।

শুক্রবার (১৯ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে লড়াইয়ে তাদের চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। এই ঘটনার পরই চরম ক্ষোভ প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা দেন বেন গভির।

ইসরায়েলি এই মন্ত্রী বলেন, আমেরিকানদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ইসরায়েলকে অবশ্যই পুরো বিশ্বের কাছে এটি পরিষ্কার করতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনও দর কষাকষি হতে পারে না। পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কার্যত একটি শান্তি চুক্তি সই হয়। তবে এই চুক্তির অধীনে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা থামেনি।

এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত চালানো ইসরায়েলি বিমান হামলার কারণে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

সূত্র: উইয়ন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html