ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচি

UttorbongoBD
June 20, 2026 3:00 pm
Link Copied!


সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে শনিবার (২০ জুন) লেবাননে ইসরায়েলের হামলা ইরানের যুদ্ধ অবসানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন যুদ্ধবিরতিকে পরীক্ষার মুখে ফেলতে পারে বলে জানিয়েছে অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্টিভ উইটকফ এবং আব্বাস আরাঘচির নেতৃত্বে এই আলোচনা চলতি সপ্তাহে হওয়া অন্তর্বর্তী ১৪ দফা চুক্তিকে দীর্ঘমেয়াদি আঞ্চলিক সমঝোতায় রূপ দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এর লক্ষ্য ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসান ঘটানো।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, উইটকফ সুইজারল্যান্ডে গিয়ে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যোগ দেবেন। কুশনার ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন। অন্যদিকে, আরাঘচিরও শনিবার সুইজারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। 

উইটকফের সফর নিয়ে হোয়াইট হাউস কোনও মন্তব্য করেনি। ইরানও আরাঘচির সফর পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

এর আগে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। যদিও প্রযুক্তিগত পর্যায়ের আলোচনার প্রস্তুতি অনেক দূর এগিয়ে গিয়েছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html