ঢাকাSaturday , 20 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সুষ্ঠু করতে নতুন ভোটার তালিকা করতে হবে: ডিএসসিসি প্রশাসক

UttorbongoBD
June 20, 2026 8:55 pm
Link Copied!


সামনের নির্বাচন সুষ্ঠু করতে নতুন ভোটার তালিকা করতে হবে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সামনের নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে বোঝা যাবে গণতন্ত্র ফিরে পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার দেশকে ১৮ মাস পিছিয়ে দিয়েছে।

আবদুস সালাম বলেন, যারা ঢাকার মানুষ, তারা ঢাকায় ভোট দেবে। তাই নতুন ভোটার লিস্ট করতে হবে। আগের ভোটার লিস্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।

ডিএসসিসি প্রশাসক বলেন, অনেকেই এ সরকারকে উৎখাত করতে চাচ্ছে, যা কোনোভাবে গণতন্ত্রের উত্তরণের পথ নয়।

জুলাইয়ের সারমর্ম থেকে বিএনপি কখনও বিচ্যুতি হয়নি জানিয়ে তিনি বলেন, জুলাই একদিনে হয়নি। দীর্ঘ ১৭ বছর বিএনপি লড়াই করেছে। অথচ, কিছু দলের কথায় মনে হয়, শুধু তারাই জুলাই এনেছে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পতিত আওয়ামী লীগ বসে নেই। তারা তাদের হারানো ক্ষমতা ফিরে পেতে চাইবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সীমান্ত মানবিক বিপর্যয় শুরু হয়েছে জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত হলো বাংলাদেশ-ভারত সীমান্ত। দুর্ভাগ্যজনকভাবে ভারত নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার কথা বললেও সীমান্তে হত্যা হচ্ছে। সীমান্তে বিশৃঙ্খলা ও পুশইন করার চেষ্টা করা হচ্ছে।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার যেমন অনেক ভালো উদ্যোগ নিয়েছে, তেমনই অনেক খারাপ কিছুও করেছে।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান দায়বদ্ধতা হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বিএনপি যে সুযোগ পেয়েছে, তা যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে এর মাশুল হবে অনেক দীর্ঘ।

তিনি আরও বলেন, বিএনপি গত ১৭ বছর যে ধরনের বিচার ব্যবস্থা চেয়েছে, আমরা এখন সেরকম বিচার ব্যবস্থা দেখতে চাই। উন্নয়ন টেকসই করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html