ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লেবানন ও ইরান ইস্যুতে অগ্রগতির আশা ভ্যান্সের

UttorbongoBD
June 21, 2026 10:25 am
Link Copied!


ইরানের প্রতিনিধিদের সঙ্গে এক বা দুই দিনের একটি দৃঢ় আলোচনার প্রত্যাশা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটন ছাড়ার আগে শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভাইস প্রেসিডেন্ট বলেন, আলোচনায় লেবাননের যুদ্ধবিরতির ভঙ্গুর অবস্থা এবং চুক্তিটিকে কার্যকর করতে যতটা সম্ভব একে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে মার্কিন উদ্বেগের বিষয়টি যেমন স্থান পাবে, তেমনি ইরান যাতে পরমাণু অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র সেই পদক্ষেপগুলোর ওপরেও বিশেষ নজর দেবে। 

তবে তিনি স্পষ্ট করেন, এই পদক্ষেপ ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির জন্য নয়, বরং কেবল পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সংকুচিত করার উদ্দেশ্যে নেওয়া হবে।

জেডি ভ্যান্স আরও জানান, ইরানি প্রতিনিধিরাও তাদের নিজস্ব অগ্রাধিকারের তালিকা নিয়ে আলোচনায় অংশ নেবেন বলে তিনি আশা করছেন।

তবে সমঝোতা স্মারকের মাধ্যমে তৈরি হওয়া ৬০ দিনের এই মেয়াদে মূলত উভয় পক্ষ আসলে কী অর্জন করতে চায়, তা একে অপরের সামনে সুনির্দিষ্টভাবে তুলে ধরার জন্য এই আলোচনাকেই প্রথম সুযোগ হিসেবে দেখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html