ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বেসামরিকদের সুরক্ষায় ইসরায়েলি বাহিনীই সেরা: নেতানিয়াহু

UttorbongoBD
June 21, 2026 11:40 am
Link Copied!


বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে বিশ্বের কোনও সামরিক বাহিনীই ইসরায়েলি বাহিনীর মতো এত পদক্ষেপ নেয় না বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিশ্বের কোনও জাতিই ইসরায়েলের মতো এত বেশি প্রোপাগান্ডা বা অপপ্রচারের শিকার হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, শেষ পর্যন্ত সত্য এবং ইসরায়েলেরই জয় হবে।

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বজুড়ে যখন তীব্র সমালোচনা বাড়ছে, ঠিক তখনই নেতানিয়াহুর এমন মন্তব্য সামনে এলো।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত এবং ১২ হাজার ১২১ জন আহত হয়েছেন। এই হতাহতদের একটি বড় অংশই নারী ও শিশু।

এর পাশাপাশি গাজা যুদ্ধের কারণেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ১৮ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৭৩ জন আহত হয়েছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html