ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভিক্টর হুগোর দ্বিশতবর্ষ উপলক্ষ্যে ঢাকায় সৌধের বিশেষ আয়োজন

UttorbongoBD
June 21, 2026 12:15 pm
Link Copied!


ফরাসি সাহিত্যের অন্যতম প্রধান কবি ও ঔপন্যাসিক ভিক্টর হুগোর ‘ওডস এট বেলাডেস’ কাব্যগ্রন্থের ২০০ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকায় ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডিস্থ নুভেল ভ্যাগ মিলনায়তনে আগামী মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ কবিতা ও সংগীত আলেখ্য ‘ব্যালাড ফর লিওপোলদিন হুগো : ভিক্টর হুগো থ্রু বেঙ্গলি মিস্টিকস’।

ব্রিটেনে দক্ষিণ এশীয় ধ্রুপদী শিল্পের শীর্ষ সংস্থা সৌধের প্রযোজনায় অনুষ্ঠিত এই গীতি-আলেখ্য গ্রন্থনা ও পরিচালনায় আছেন কবি টি এম কায়সার। এতে সংগীত পরিবেশন করবেন দোতারা বাদক সাব্বির শাহ, ইতালিয়ান জ্যাজশিল্পী মার্থা, চিত্রশিল্পী তারেক আমিন, সরোদ বাদক রুম্মান।

ভিক্টর হুগো থেকে পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুনাসিব কামাল। আলোক প্রক্ষেপণ, কবিতা ও সংগীতের দৃশ্য-ভাষ্য রচনায় আছেন আলোকচিত্রী পাবলো খালেদ।

সৌধ পরিচালক টি এম কায়সার জানান, বিশ্বের ধ্রুপদী শিল্পের প্রচার ও নতুন নতুন ভাষ্য নির্মাণে সৌধ গত ১৫ বছর থেকে ব্রিটেনের মূলধারার আর্ট-প্লাটফর্মে প্রভূত ভূমিকা রেখে চলেছে। আমরা কাফকার সাড়ম্বর সেন্টিনারি যেমন উদ্‌যাপন করেছি কাফকার সাহিত্যকর্মের নতুন প্রেক্ষিত অনুসন্ধানের মধ্য দিয়ে, ঠিক তেমনি এ বছর হুগো, গিন্সবার্গ বা সুকান্তকেও নতুন আলোয় দেখতে চাই অভিনব সব পরিবেশনা দিয়ে।

ব্রিটেনের গণ্ডি পেরিয়ে আমরা ইউরোপ, ভারত, বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রেও আমাদের বিচিত্র শিল্প-উপস্থাপনা মঞ্চস্থ করেছি। এই প্রক্রিয়া আরও নিয়মিত রাখতে চাই এবং আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে চাই।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html