ঢাকাMonday , 22 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া


June 22, 2026 6:55 am
Link Copied!


প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন। তারপর এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে লিওনেল মেসির হ্যাট্রিকে প্রথম  ম্যাচেই আলজেরিয়াকে ধসিয়ে দিয়েছে।  এমন দলের বিপক্ষে  মুখোমুখি হওয়ার আগে  দুর্বলতা বের করা কঠিন। অস্ট্রিয়া কোচের বেলাতে হয়েছেও তাই। রালফ রাংনিক আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দুর্বল দিক খুঁজে পেলেন না!

ডালাসের স্টেডিয়ামে লড়াইয়ের আগে অস্ট্রিয়া কোচ ও ফুটবলার আজ আগে এসে ম্যাচ নিয়ে নানান কথা বলেছে। তাতে প্রতিপক্ষ নিয়ে সমীহ জাগানিয়া কথা- বার্তা ছিল একটু বেশি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানতে চাওয়া হলে কোচ রাংনিকের উত্তর, দুর্বলতাগুলো নিয়ে কথা বললে বলবো এমন কোনও কিছু  নেই, যা আমরা বের করতে পেরেছি।

৬৭ বছর বয়সী এই জার্মান, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ। আর্জেন্টিনার অসাধারণ খেলোয়াড়দের দক্ষতা, গতি, কৌশল, নমনীয়তা এবং স্কোয়াডের গভীরতা নিয়ে বেশ প্রশংসা করেছেন।

তার সরাসরি কথা, ‘আমাদের কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী হতে হবে, তবে আমাদের অনেক বেশি সাহসীও হতে হবে।   প্রচুর শক্তি নিয়ে  আগামীকাল আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’

 অভিজ্ঞ রাংনিক ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে অস্ট্রিয়ার ভাগ্য বদলে দিচ্ছেন।  তার আশা আর্জেন্টিনা যতোই শক্তিশালী হোক না কেন।  সেরাটা খেলতে পারলে  কিছু একটা হবে,’সম্ভবত আমার অধীনে আমার দল এ যাবৎকালের সেরা পারফরম্যান্সটি প্রদর্শন করা প্রয়োজন।’

৩৮ বছর বয়সী মেসি আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানের জয়ে  হ্যাট্রিক করে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা রক্ষার অভিযান শুরু করেছে। 

অস্ট্রিয়াও নবাগত জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে।

এই জয়ে উভয় দলকেই নকআউট পর্বের কাছাকাছি পৌঁছে দিয়েছে। এছাড়া  লিওনেল মেসির মোট বিশ্বকাপ গোলের সংখ্যা দাঁড়াবে ১৬-তে এবং টুর্নামেন্টের ইতিহাসে এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে তার আর মাত্র একটি গোল প্রয়োজন। মেসি আরও একটি মাইলফলকের দ্বারপ্রান্তে থাকায়, সবার চোখ থাকবে সর্বকালের সেরা হিসেবে বিবেচিত এই জাদুকরের ওপর।

তবে অস্ট্রিয়া শুধু মেসি নয় পুরো আর্জেন্টিনার ওপর চোখ রাখতে চায়।  রাংনিক তাই আগে থেকে সাবধানী। কেবল মেসির ওপর মনোযোগ দেওয়াটা ভুল হবে বলে জানালেন কোচ নিজেই,’প্রতিটি পজিশনেই তাঁরা অসামান্য। আমি আগেই বলেছি  আর্জেন্টিনা শুধু মেসির চেয়েও অনেক বেশি কিছু।’

এত সব প্রশংসার পরেও রাংনিকের আশা তার অনভিজ্ঞ বা পিছিয়ে থাকা দলটি ডালাস  স্টেডিয়ামে চমক সৃষ্টি করতে পারে,’আগামীকাল আমরা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে খেলবো। এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে খেলার মানে হলো, আগামীকাল আমরা কিছুটা বিস্ময় তৈরি করতে পারি।’

আর্জেন্টিনাকে যতোই সমীহ করা হোক না কেন। রাংনিক কিন্তু পয়েন্ট নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছেন। ডালাস স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তার দৃঢ় কণ্ঠ,’এটি একটি ড্র হতে পারে, অথবা এমনকি আমাদের জন্য একটি জয়ও হতে পারে। সবকিছুই সম্ভব।আমাদের মনোবল এবং সাহস রয়েছে, এবং আমরা ম্যাচটি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি।

কোচের পাশে বসে অনেক কথা শুনছিলেন দলের অন্যতম অভিজ্ঞ মিডফিল্ডার মার্সেল সাবিতজার। নিজের শততম ম্যাচ খেলার অপেক্ষায়।  সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে একধরনের রোমাঞ্চও কাজ করছে বলে ইঙ্গিত দিলেন। তিনি বললেন,’এটা আমার শততম ম্যাচ। তাও আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে।  এটা আমার জন্য আবেগের। বাড়তি উদ্দীপনারও।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html