ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাইড্রেশন ব্রেক নিয়ে স্ক্যালোনি, ‘বিরতি দুর্বল দলগুলোকে সাহায্য করে’

UttorbongoBD
June 22, 2026 12:10 pm
Link Copied!


নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে এলেন লিওনেল স্ক্যালোনি।  এসেই একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন আর ফাঁকে সামনে রাখা পানিও পান করে নিচ্ছিলেন। বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার জন্য মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সোমবার রাত ১১টায় তাদের সামনে অস্ট্রিয়া পরীক্ষা। ডালাসের গরমে ভালো খেলা আলবিসেলেস্তেদের জন্য বড় চ্যালেঞ্জ হলেও চলতি বিশ্বকাপের হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা করতে ছাড়েননি তিনি। 

পানি পানের বিরতির কড়া সমালোচনা করে এদিন বলেছেন, ‘প্রচণ্ড গরম এবং বিরতি তাত্ত্বিকভাবে দুর্বল দলগুলোকে সাহায্য করে। এটা খেলাটিকে একটু বিভক্ত করে তোলে এবং বিরতিসহ চার অর্ধে খেলাটি পুরোপুরি অবাস্তব মনে হয়।’

এই বিরতির সময় খেলোয়াড়দের সাথে তিনি কীভাবে কথা বলেন, সে প্রসঙ্গে স্ক্যালোনি আরও জানান, ‘ওই ২২ মিনিটের মধ্যে যা ঘটে, তার ওপর ভিত্তি করে আমার মাথায় থাকা সবকিছুই বদলে যেতে পারে। গ্যালারি থেকে আমাদের লোকজন ম্যাচ বিশ্লেষণ করে এবং আমরা বেঞ্চ থেকে তা দেখি। সাধারণ হাফটাইমে যা করা হয়, তা আমরা সেখানেই করি।’

নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। জে’ গ্রুপে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের আগে দুই দলের অতীত ইতিহাস খুব বেশি নেই। অতীতে দুবারের দেখায় একবার ১-১ গোলে ড্র, অন্যবার আর্জেন্টিনা জিতেছে ৫-১ গোলে। সর্বশেষ দেখাও ১৯৯০ সালে।

তবে প্রতিপক্ষ যে-ই হোক, কাউকে ছোট করে দেখতে নারাজ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। তার কথা, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। অস্ট্রিয়া বেশ কঠিন প্রতিপক্ষ, ওদের দলে খুব ভালো ভালো খেলোয়াড় আছে। ওরা দারুণ প্রেসিং করে এবং বাছাইপর্বেও চমৎকার খেলে এসেছে। নিঃসন্দেহে এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর হলো পারেদেস, মন্তিয়েল এবং তাগলিয়াফিকো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এই ম্যাচে তারা মাঠে নামার জন্য প্রস্তুত। 

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওঠে লিওনেল মেসির জন্মদিন প্রসঙ্গও। আগামী ২৪ জুন আর্জেন্টাইন মহাতারকা ৩৯তম জন্মদিন উদযাপন করবেন। তাকে শুভেচ্ছা জানিয়ে কোচ স্ক্যালোনি বলেন, ‘সে যেন সুখী থাকে, আমরা সবাই এটাই চাই।’ 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html