ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড ম্যাচের আগে পানামার অনুশীলনে ধাক্কাধাক্কি!


June 27, 2026 2:25 pm
Link Copied!


বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছায়া ফেলেছে পানামা শিবিরে। অনুশীলনের সময় দুই ফুটবলারের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে বরং ইতিবাচক হিসেবেই দেখছেন দলের প্রধান কোচ টমি ক্রিশ্চিয়ানসেন।

আগের দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। শনিবার মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ এল-এর শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের।

এই ম্যাচের আগে উন্মুক্ত অনুশীলন চলাকালে ফরোয়ার্ড সেসিলিও ওয়াটারম্যান এবং উইঙ্গার হোসে লুইস রদ্রিগেজের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওয়াটারম্যান রদ্রিগেজের বুকে ধাক্কা দেন। পরে সতীর্থরা তাকে ধরে সরিয়ে নিলে পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে আসে এবং অনুশীলন স্বাভাবিকভাবে চলতে থাকে।

ঘটনার পর সংবাদ সম্মেলনে পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন বলেন, ‘এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। বরং আমি চাই এমন ঘটনা আরও বেশি ঘটুক। এতে বোঝা যায় দলটা জীবন্ত আছে, সবাই নিজের সেরাটা দিতে চায় এবং প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য লড়ছে।’

তিনি আরও যোগ করেন, ‘এমন ঘটনা আবারও ঘটলে সেটাকেও আমি ইতিবাচক লক্ষণ হিসেবেই দেখবো। কারণ এর মানে খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা এখনও আছে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html