ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ মেডিক্যালের শিক্ষার্থীরা


June 30, 2026 12:25 pm
Link Copied!


হাসপাতাল কার্যক্রম চালুর দা‌বিতে ও একা‌ডে‌মিক কার্যক্রমে অব‌্যবস্থাপনার প্রতিবা‌দে টানা আন্দোলনের অংশ হিসেবে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সহাসড়ক অবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় মেডিক্যাল কলেজের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় হাসপাতাল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া আন্দোলন তুলে না নেওয়ার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে ৪টি শিক্ষাবর্ষ চলমান থাকলেও হাসপাতাল চালু না হওয়ায় ওয়ার্ড ক্লাসসহ একাডেমিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে স্বাস্থ্য চিকিৎসায় পিছিয়ে পড়ছেন অধ্যয়নরতরা।

হাসপাতাল চালুর দাবিতে গত বছরের ১৫ এপ্রিল থেকে লাগাতার আন্দোলন ক‌রে‌ প্রশাসন কর্তৃক আশ্বাস পেলেও এক বছরেও হাসপাতাল চালু না হওয়ায় গত ৭ দিন ধরে নতুন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html